বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধে ২৬ জনকে কারাদণ্ড প্রদান

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের দায়ে ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এবং বালু বহনকারী ৫টি বাল্কহেড নৌকা তাহিরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। গত (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেয়া হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ২৬ জনের মধ্যে ১৯ জনকে ৩ মাস, ৬ জনকে ২১ দিন ও একজনকে ৫০ হাজার টাকা এবং ৫টি বাল্কহেড নৌকা পুলিশে হস্তান্তর করা হয়। এর আগে রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত যাদুকাটা নদীতে পুলিশ, বিজিবি ও ব্যাটেলিয়ন আনসারসহ যৌথ অভিযান পরিচালিত হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) আমজাদ হোসেন স্যারের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃত ২৬ জনকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102