শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

খুলনা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১১৪ Time View

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান:

০৪-০৫-২০২৫ ইং সকাল ১০.০০ ঘটিকার সময় মেট্রো পুলিশ লাইন হাইস্কুলে খুলনা জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র নিয়োগ বোর্ডের সভাপতি জনাব টি, এম, মোশাররফ হোসেন মহোদয়ের সভাপতিত্বে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৫ এর প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে প্রবেশ পথে প্রার্থীদের অত্যন্ত সতর্কতার সাথে চেক করে হলের ভিতরে প্রবেশ করতে দেয়া হয় এবং যথাসময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা উপলক্ষে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনার লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন এবং দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে যোগ্য প্রার্থী যাচাইয়ের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন খুলনা জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব টি এম মোশারফ হোসেন মহোদয়

এ-সময় আরো উপস্থিত ছিলেন অত্র নিয়োগ বোর্ডের অন্যান্য কর্মকর্তাগণ এবং অত্র নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102