বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতা: ভালোবাসার দিগন্ত পেরিয়ে

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

কলমে: মোঃ আব্দুল রহমান

জানো? আমি হৃদয় দিয়ে ভালোবেসেছি বলেই তুমি ঘৃণা এত সুন্দরভাবে উপহারটা দিলে,
আমি নিশীথ রাতে জেগে জেগে তোমায় চেয়েছি বলেই, অবহেলার ছোঁয়ায় আজ ঠেলে দিলে।
তবে জেনে রেখো, ভালোবাসার মাঝেই ভালোবাসার ছোঁয়া বাসা বাঁধে, অনন্ত রঙিন স্বপ্ন দেখে, হৃদয়ে নতুন বাসনা জাগে,
আবার সে মেঘলা আকাশে ডানা মেলে।
আমি এতোটা ভালো না বাসলে তুমি ঘৃণা করতে পারতে কি? আমার হৃদয়ে তোমার সুন্দর অপরূপ ছবিটি না আঁকলে, তুমি দূরে ঠেলে দিতে পারতে কি? না! কখনোই না!
তোমার হৃদয় ঘৃণায় পরিপূর্ণ, আমারটা ভালোবাসায়!
তোমার জীবন স্বপ্নহীন অহংকার, অনূভুতিহীন পরশ পাথর, আমারটা রঙিন ইচ্ছায়!
তুমিও জেনে রেখো, যেদিন আমার ঘৃণার ছোঁয়া তোমার হৃদয়ে পড়বে, যেদিন আমার অবজ্ঞায় ভাসিয়ে যাবে তোমার মন মোহনায়,
সেদিন বুঝবে তুমি, খুলবে তোমার ঐ অন্ধ দুনয়ন, একদিন ডুবে যাবে তোমার মনের তরী প্রেমহীন ক্ষমাহীন দরিয়ায়!
তুমি হবে ঝরা তারা ঐ আকাশের,
বুকচেরা পথিকের ন্যায়,
ফিরবে অনন্ত দেশে দেশে, ভবের বেশে,
জিজ্ঞেস করতে ভালোবাসা কারে কয়?
সেদিন শূন্য হাতে ফিরতে হবে তোমায়, আজীবন রইবে তখন তারই অপেক্ষায়, এটাই সত্যি !
ইশ, মহান ভালোবাসাকে অবহেলার দায়!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102