বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সিংগাইরে হঠাৎ পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পূর্ব জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত- সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য জোরদারে গুরুত্বারোপ

কবিতা: নন্দিনী

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ Time View

কলমে: এস এম মনিরুজ্জামান আকাশ।

(সুত্রঃ কবি ও উপন্যাসিক শম্পা কোড়াইয়া
জয়রামবের, রাঙ্গামাটিয়া,কালীগঞ্জ,
গাজীপুর-কে প্রীতি সম্পৃক্ততায় উৎসর্গীত)

অনিন্দ্য কুমারী সুন্দরী রুপবতী নারী-
হয়ত প্রেমিকা কারো; নয়তো কারো জায়া,
অভিষিক্ত রুপ-গুণে বিমুগ্ধ প্রাণ কবি-
অলক্ষ্যে কাব্যাচরে আঁকে কুমারীর ছবি !

নাম-ধাম অজানায় আঁখি যুগল জয়ে-
করে আজন্ম সাধনা যৌবন ধারা বয়ে,
নির্লজ্জ বেশরম বেশে কল্পনালোকো বসে পাশে-
নির্বাসিত নিপতিত কবি নিমগ্নতায় ভালোবাসে !

ষষ্ঠাদশী প্রতিভাময়ী কোমল মতির হাসি-
দেখে সকলেই পরম্পরায় বলে ভালোবাসি,
নামটি তার উর্বশী সুনয়না কুমারী নন্দিনী-
সদা প্রস্তত হতে সুপুরুষের বাহুডোরে বন্দিনী !

তপ্ত যৌবন ধারা তার যে জোয়ার বেগে-
সাগরের ঢেউ এর মত প্রবাহিত হয় অনুরাগে,
কাজল কালো স্বপ্নীল আঁখি বাঁশির মত নাক-
দেখে পড়ে প্রেমে কবি-শিল্পী মন না করে তাক !

প্রজ্ঞাময়ী সুদর্শনা নন্দিনীর মুখশ্রী দর্শনে-
পারিনী রাখতে ধরে এ মনকে সংগোপনে,
ছোঁয়া পেতে চাই তার লিখতে অমর কাব্যবাণী-
ধরার মাঝে কুমারী শ্রেষ্ঠ কুমারী অপরুপা নন্দিনী!

✒️🎤এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর, পাবনা।
kdaakash2024pabna@gmail.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102