শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

কবিতাঃ আদর্শ মা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৩১ Time View

মোঃ জাবেদুল ইসলাম

মা না হলে আমরা কে,
আসিতাম ভবে।
মায়ের আদর সোহাগ ভরা
হৃদয় খানি রবে।

মায়ের হাসি প্রাণের ছোঁয়া,
স্বপ্ন জাগার আশা।
মায়ের কাছে যাদুর পরস
জাগে ভালোবাসা।

মায়ের কাছে শিখি বুলি,
মাম মাম বাবা বলা।
মায়ের ভাষায় কথা গুলি,
আমার জীবন চলা।

মা শিখালো মোরে সত্যবাদি
আর আদর্শবান হওয়া।
মায়ের শিখানো পথে চল্লে,
স্বর্গে হয় যেন যাওয়া।

ভালো মা আছে যাহার,
আছে পরম সুখ।
মা ভালো থাকলে যেন,
থাকেনা কাহারো দুখ।

মা থাকলে থরে তাহার,
আসে সুখের শান্তি।
আদর্শবান মায়ের কাছে
থাকে না ভুল ভ্রান্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102