মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

খাইরুল কবির খোকনকে নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত করায় নরসিংদী বাসীর আনন্দ মিছিল

Coder Boss
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৭৬ Time View

 

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে বিএনপির আনন্দ র‍্যালী
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকসু’র সাবেক ভিপি খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দ র‍্যালী করেছে,চিনিশপুর ইউনিয়ন বিএনপি ও নরসিংদী শহরের এক নং ওয়ার্ডের এলাকাবাসী। সোমবার বিকেলে চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা’র নেতৃত্বে আনন্দ র‍্যালী বের হয়ে, নরসিংদী শহরের ডিসি রোড, উপজেলা মোড়, পুরাতন জজ কোর্ট, ভেলানগর বাজার হয়ে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে পুনরায় চিনিশপুর গিয়ে শেষ হয়।
আনন্দ র‍্যালীতে জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সহ সভাপতি হাসিব হায়দার, যুগ্ম সম্পাদক দিদার হোসেন,সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক তানজিল খান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজীব ভূইয়া, সদর থানা শ্রমিক দলের সদস্য সচিব সেলিম,চিনিশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102