মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

কবিতাঃ রবীন্দ্রনাথ ঠাকুর

Coder Boss
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৬৩ Time View

কলমেঃ সাহেলা সার্মিন

রবির আলো আকাশ জুড়ে উনবিংশ থেকে
আজ অব্দি জ্ঞানের আলো ছড়ায় সাথে সাথে।
কলকাতার ঐ ঠাকুর বাড়ি জন্ম নিলেন যখন
পূব আকাশে রবির আলো নাচলো যেনো তখন।
একটু একটু বড় হলো দেখলো কতো রীতি
ঠাকুর বাড়ির আচার যেনো অন্য এক নীতি।
কবি সম্পাদক গীতিকার শিল্পী সবই ঠাকুর বাড়ি ছিলো
ভাই-বোনেরা জ্বেলেছিলো সংস্কৃতিরই আলো।
জ্যোতিরিন্দ্রনাথ ও স্বর্ণকুমারী শিল্পী ছিলেন বড়
সেথায় ছিলো নাট্যমঞ্চ কতো লোক হতো জড়।
মায়ের স্নেহ ভালোবাসা জড়ায়নি গভীর ভাবে
তিনি থাকতেন তার ঘরে তাস খেলায় তক্তপোশে বসে।
তাকে সঙ্গ দিয়েছে বৌদি কাদম্বরী দেবী
কাব্য লেখায় উৎসাহ ও আঁকতে যতো ছবি।
আট বছর বয়সেই শুরু হয় কবিতা লেখার বিলাস
অভিলাষ নামে তত্ত্ববোধিনী পত্রিকায় হয় প্রকাশ।
এভাবে দিন চলে যায় বছর চৌদ্দ হলে অল্প
লিখে ফেললেন কবি সুন্দর করে ভিখারিনী গল্প।
তরপর আর থেমে থাকেনি কবির কলম
একে একে লিখিলেন গল্প উপন্যাস কাব্য কথন।
তিনি কবি শিল্পী গীতিকার নাট্যকার অভিনেতা
যার জন্যে হয়েছে নোবেল পুরস্কারে সহায়তা।
এশিয়দের মধ্যে তিনিই প্রথম পেলেন এ পুরস্কার
তাই গীতাঞ্জলিকে জানাই নমস্কার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102