মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

আমি গুনাগার দয়া ভিক্ষা চাই

Coder Boss
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪১ Time View

এম.কে.জাকির হোসাইন বিপ্লবী

আমার ঈমান যেন দংশ না হয়
অভাবের তাড়নায় পরে,
হে দয়াবান তুমি দয়া করো
দূরে ঠেলে দিও না মোরে।

আমি গুনাগার দয়া ভিক্ষা চাই
তুমি ছাড়া কে আছে আমার,
বাদশার বাদশা তুমি অন্যায় বিচারক
অযোগ্য আমি তোমার ক্ষমা পাওয়ার।

অর্থের অভাবে জেনে না জেনে
করছি কতো অপরাধ,
শেষ বিচারের দিনে দিও না প্রভু তুমি
আমায় পাপের অপবাদ।

গফুর গাফফার নামের গুনে
করো তুমি সেই দিন ক্ষমা,
কাহহার নামে যেইদিন তোমাকে
দেওয়া হবে উপমা।

জানি আমি পাপী বান্দাহ,অগণিত পাপ
আমার আমলনামায় হয়েছে জমা,
সেই পাপের করো যদি বিচার
অবুঝ বান্দা তোমার পাবে না কভুও ক্ষমা।

আমি বন্দি হয়ে গেছি দুনিয়ার মায়া জালে
পথভ্রষ্ট করে দিও না আমায়,
ভুল ভ্রান্তির জগতে দিন শেষে প্রভু
বিশ্বাস করি আমি তোমায়।

তুমি অন্তর্যামী রহিম রহমান
শহীদি তামান্না করো আমায় দান,
তোমার হুকুমত প্রতিষ্ঠার তরে
বাতিলের মোকাবেলায় যায় যেনো প্রাণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102