বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১২৪ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে পারভীন (৩৮) নামের এক  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার  (১৫ মে) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তিলিহারী গ্রামে এ ঘটনা ঘটে।
পারভীন বেগম উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর গ্রামের আব্দুল হকের মেয়ে।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে , উপজেলার সদর ইউনিয়নের তিলিহারী গ্রামের জাহিদ মাস্টারের ছেলে শহিদুলের সাথে বিয়ে হয় সালালপুর গ্রামের আব্দুল হকের মেয়ে পারভীনের সাথে। শহিদুল পেশায় কৃষিকাজ করেন। বিয়ের পর তাদের ২টি মেয়ে সন্তান হয়। এর মধ্যে বড় মেয়ের বিয়ে দেন ওই দম্পতি। পারিবারিক কলোহের জেরে আজ সকালে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে পরিবারের সদস্যরা।
তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত  পারভীনকে নিচে নামায়। থানাকে অবহিত করলে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিয়ামতপুর থানার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার স্বামী শহিদুল পালাতক রয়েছেন।  লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102