শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ মা- কবি মারিয়াম রামলা মোহাম্মদ মনজুর আলম অনিক এর দুটি কবিতা জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিয়ামতপুরে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪২৫ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলা সহকারি জজ আদালত নিয়ামতপুর নওগাঁ এর মামলা উপেক্ষা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি নিয়ামতপুর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এর প্রতিবাদে আজ শুক্রবার ১৬ মে সকাল ১১ টায় নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ডাহুকা গ্রামের ঘটনা স্থলে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন , সেলিম রেজা, বিপ্লব, আব্দুর রহিম, ঝরনা বেগম, নূরে আলম সুজা প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৫ মে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার ভূমি নিয়ামতপুর রেজাউল করিম। যে আদেস বলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তা সম্পন্ন আইন পরিপন্থী আমরা উনাকে আপিলের ইনফরমেশন সিলিপ জমা দেওয়ার পরেও আওয়ামী লীগের দোসরদের নিয়ে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করেন। ইতিমধ্যে জেলা প্রশাসক এডিসি রেভিনিউ, সহকারী কমিশনার ভূমি নিয়ামতপুর ও মামুন সরদারের নামে আইনি নোটিশ আসলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে নিজের ক্ষমতার বলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

বক্তারা আরো বলেন, মামলার আর্জিতে আর এস দাগ নম্বর ৩ না থাকলেও মামলার প্রতিবেদনে আর এস ৩দাগ উল্লেখ করা হয় যা উদ্দেশ্য প্রণোদিত ভাবে লেখা হয়েছে। আর এস তিন দাগের জমির শ্রেণি ভিটা, যার পরিমাণ ১.৭৯।

নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, আমি কোটের আদেশ পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। আর এস ৩ দাগের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে বলেন, মামলার আর্জিতে আরএস দাগ ৩ আছে কিনা আমি জানিনা, আদেশ কপিতে ৩ নং দাগ আছে এ কারনে বাড়ি ভাংতে বাধ্য হয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102