শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

কবিতাঃ সংসার

Coder Boss
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১৪ Time View

মোছাঃ আছিয়া আক্তার আছমা

সংসারে মনোনিবেশে মানুষ পাল্টে যেতে বাধ্য
নিজের কথায় চলার মতো হারায় নারী সাধ্য।

সংসার একটা নারীর জীবনধারাই বদলে দেয়
যে নারী নষ্ট করতো, সে নারী বুঝে আয় ব্যয়।

সংসারের চিন্তায় নারী নিজের জন্য ভাবে না
সংসার সংসার ভেবে ভেবেই নারীর কল্পনা।

সংসার শুধু নারীকেই না,পুরুষকেও পাল্টায়
সংসারের চাপ পড়লে নারী পুরুষ উভয় বদলায়।

সংসার কি এমন জিনিস?যা রুটিন পাল্টে দেয়
সংসার কি এমন জিনিস? যা স্বভাব পাল্টে দেয়।

সংসারের বেড়াজালে বন্ধুত্ব হারায়,স্মৃতিই থাকে
সংসার মানুষকে বদলে দেয়,বদলায় সময় কে।

সংসার নারী পুরুষের অভ্যাস আলাদা বদলে দেয়
সংসার মানুষকে নারী ও পুরুষ হতে শিখায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102