বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু কবিতাঃ মানুষের মুখ জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা

কবিতা: শ্লোগান তোলো

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ Time View

কলমে: প্রসপারিনা সরকার

***
জেগে ওঠো, জেগে ওঠো
সত্য আলোয়, জেগে ওঠো
ঘুমন্ত সব তরুন দল
ভয়াল থাবায় গ্রাস করেছে সমাজ জাতি ধর্মান্ধ শনির দল ৷
***
গর্জে ওঠো, গর্জে ওঠো
অনাচার দুঃশাসনে গর্জে ওঠো
মুক্ত চিন্তার কবির দল
কলম অস্ত্রে, শব্দ বাক্যে
ভেঙ্গে দাও রাহুর বল ৷

***
জ্বালো জ্বালো মশাল জ্বালো গাঢ় অন্ধকারে মশাল জ্বালো
আদর্শ জ্ঞানীগুণী সুধীর দল
দিব্য জ্ঞানের প্রদীপ জ্বেলে ঘোচাও আঁধার ধুম্রজাল ৷

***
লিখো লিখো নির্ভয়ে লিখো মানবতার , জয় গান লিখো
উদার বুদ্ধির লেখক দল
নতুন সুরে নতুন ছন্দে
গেয়ে ওঠো গায়ক দল ৷

***
আগাও আগাও সামনে আগাও চির বন্ধ দ্বার খুলে আগাও
বঞ্চিত সব নারীর দল
শাসাও রুদ্ররূপে চোখ রাঙিয়ে ঐ ঘৃণ্য সমাজ ধর্মের পেশীর দল ৷
***
স্লোগান তোলো স্লোগান তোলো প্রতিবাদের স্লোগান তোলো
ক্ষুধার্ত সব শ্রমিক দল
থামাও ন্যায্য দাবির আন্দোলনে
মালিক শ্রেণীর শোষণ কল ৷

***
*ভাঙ্গে ভাঙ্গো প্রাচীর ভাঙ্গো *দুঃশাসকের শক্ত প্রাচীর ভাঙ্গো
*বীর সাহসী নবীন প্রজন্ম দল
*ন্যায় নীতির কাস্তে হাতে
*গড়ে তোলো নিঃশ্বদের নতুন দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102