বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

সংবাদ প্রকাশের জেরঃ মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক কামাল আহত

Coder Boss
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২০৮ Time View

 

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের তাহিরপুরে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি কামাল হোসেন রাফি,র উপর হামলা চালিয়েছে স্থানীয় মাদক কারবারিরা।
রবিবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের বাদাম পট্টিতে হামলার ঘটনা ঘটেছে।
এই ঘটনায় আহত সাংবাদিক কামাল বাদী হয়ে
মাদক কারবারিদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত হামলাকারীদের নামে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন।
সাংবাদিক কামালের উপর হামলা ঘটনায় সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করে হামলা কারী মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ার দেন সাংবাদিক নেতাগন।
লিখত অভিযোগে উল্লেখ করা হয়েছে সম্প্রতি সাংবাদিক কামাল সীমান্তের চোরাচালান ও মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। এছাড়াও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের রুশানলে পরে। সকালে যাদুকাটা নদীতে মানববন্ধনের সংবাদ সংগ্রহের জন্য রওনা হলে বাদাম পট্টিতে আসা মাত্রই বাদল মিয়া (৪৬),মনির মিয়া (২৬), সাব্বির মিয়া (২২), সুরত জামাল (৫০)তাদের সহযোগিদের নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুত্ব আহত করে। খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাড়িঁর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারী মাদক কারবারিরা চলে যায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান,এই ঘটনায় আহত সাংবাদিক কামাল হোসেন রাফি বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102