শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

কবিতাঃ ঈদ আসলে ব্যস্ত থাকে

Coder Boss
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১১২ Time View

 

কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম

ঈদের আসলে কিছু মানুষ,
অনেক খুশি থাকে।
সব সময় নানান কাজে,
ব্যস্ত দেখায় তাঁকে।

কেউ বা কিনে নতুন কাপড়,
কেউ বা নতুন জুতা।
কেউ বা কিনে পাঞ্জাবি আর,
কেউ বা কিনে কুর্তা।

কেউ বা কিনে নতুন শাড়ি,
কেউ বা আবার কিছু।
গরীব মায়ের ন্যাংটা ছেলে,
বেড়ায় মায়ের পিছু পিছু।

ঘ্যানর ঘ্যানর করে সে শুধু,
একটা নতুন জামার।
কয় দিন পরে ঈদ হবে মা,
নাই তো জামা আমার।

মায়ের চোখে জল এসে য়ায়,
ছেলের আকুতি শুনে।
কয় দিন পরে আসবে যে ঈদ,
মা শুধু দিন প্রহর গুনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102