শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

রামপালে প্লাষ্টিক পলিথিন ব্যবহার রোধে ব্যবসায়ীদের সাথে কর্মশালা ও আলোচনা সভা

Coder Boss
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০৮ Time View

 

মোঃ ইদ্রিস শেখ, ক্রাইম রিপোর্টার খুলনা বিভাগ

বাগেরহাটের রামপালে প্লাষ্টিক-পলিথিন দুষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ীদের সাথে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বেলা ১১ টায় রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে খন্দকার জিলানী হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পেড়িখালী বাজার, গোনা বাজার, গিলাতলা বাজার, বাঁশতলী কালিগঞ্জ বাজার ও ইসলামাবাদ বাজারের প্রায় ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অথিতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অথিতির বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, প্রেসক্লাব রামপাল এর সভাপতি ও বাংলদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র নেটওয়ার্ক সদস্য এম, এ সবুর রানা, প্রেসক্লাব রামপাল এর সহসভাপতি ও বেলা’র নেটওয়ার্ক সদস্য এ,এইচ নান্টু, রূপান্তর প্রতিনিধি পার্থ প্রতীম ঠাকুর, বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও ইয়োথ হাবের প্রতিনিধি মো. মাহাফুজ মাঝি, মো. ফারুক শেখ, ব্যাবসায়ী আ. সবুর মল্লিক প্রমুখ। ব্যাবসায়ীগণ পলিথিন ব্যবহার কমিয়ে আনার জন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের পাশাপাশি বাজারগুলোর প্লাষ্টিক ও পলিথিনের দুষণ বন্ধে স্থায়ীভাবে বর্জ্য ডাম্পিং এর ব্যাবস্থা গ্রহনের দাবী করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি বলেন, আমাদের নিকটে সুন্দরবন। এর জীববৈচিত্র রক্ষার দায়িত্ব আমাদের। মাইক্রো প্লাষ্টিকের ভয়াবহ দুষণে জীববৈচিত্র মারাত্মক হুমকিতে পড়েছে। মানবদেহে এর ক্ষতিকর প্রভাব পড়েছে। আমাদের আগামী প্রজন্ম রক্ষায় অবশ্যই আমাদের প্লাষ্টিক পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে হবে। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে। সবাইকে সচেতন হতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102