বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ধানের শীষের প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী জনাব সৈয়দ এহসানুল হুদা ধানের শীষের প্রচারণায় জনগণ ও বিএনপি মনোনীত প্রার্থী জনাব মো: শরীফুল আলম নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী জনাব প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়ার ঐতিহাসিক সমাবেশ বিএনপি ঢালাওভাবে বহিষ্কার করেও জনমত ঠেকাতে ব্যর্থ মনে করছেন স্থানীয় জনগণ প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী আজীবন সম্মাননায় মনোনীত ডিমলায় জামায়াতের সঙ্গে সনাতন সম্প্রদায়ের মতবিনিময় সভা গোয়াইনঘাটে মোবাইল কোর্টের অভিযান মানিকগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে

জলঢাকার মাটিতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তুহিন, বিশাল গনসংবর্ধনায় উচ্ছ্বাস নেতাকর্মীদের

Coder Boss
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৫২ Time View

 

মোঃ ইউসুফ খাঁন
রংপুর ব্যুরো প্রধানঃ

নীলফামারীর জলঢাকায় ফিরেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। দীর্ঘ ১৮ বছর পর তার জলঢাকায় আগমন উপলক্ষে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মীর মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সোমবার সকাল থেকেই জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকেন দলের নেতা-কর্মীরা। তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে স্লোগানে বরণ করে নেয় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জলঢাকা বিএনপি’র আয়োজনে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার তুহিন বলেন, “বর্তমান সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে রাষ্ট্রক্ষমতা ধরে রেখেছে। দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে।” তিনি আরও বলেন, “বিএনপি যে ৩১ দফা সংস্কারের রূপরেখা দিয়েছে, তা বাস্তবায়ন হলে দেশের জনগণ সত্যিকারের গণতন্ত্রের স্বাদ ফিরে পাবে।”

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, প্রতিটি রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়া উচিত। অতীতে যে ভুলই হোক না কেন, নিষিদ্ধ নয় বরং গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই তার জবাব দেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102