মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

কবিতা:- ★মাল্য বরণ★

Coder Boss
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৭ Time View

সরদার মোহাম্মদ আলী

জন দরদী বাংলা নেতাগন
যেমন শীতের কাঁথা
দরদ করে কাছে থাকে
যেমন বর্ষার ছাতা।।

গরীবের ঘাম মুছে দিয়ে নেতা
টানিয়া নিতো বুকে
আপদ বিপদে ঝাঁপিয়ে পরতো
সবার সুখে দুখে।।

কাজ দেখিয়ে জনতা বলে
পাইছি ভালো নেতা
ঝড় ঝাণ্ডা যতই আসুক
আছে মাথার ছাতা।।

সাহসী নেতার সমাজ সেবায়
পেল ফুলের মালা
ক্ষমতা যাইয়া বেড়াজালে পরে
অন্তর হলো কালা

ক্ষমতা পাইয়া জন দরদী নতা
ভুলেছে আগের কথা
হাজার মানুষ শত দুঃখে তার
হৃদয়ে পায়না ব্যাথা।।

পোষ্টালে দেওয়া নীতি বাক্য গুলো
সব গিয়েছে ভুলে
আম জনতার কথা শুনলে
রাগে নেতা ফুলে।।

স্বেচ্ছারীতে ক্ষিপ্ত হলো সকল
আম জনতার দল
ক্ষিপ্ততা দেখে আম জনতার
নেতার গেল বল।।

ছিঁনিয়ে নিলো ক্ষমতা নেতার
বন্দী হলো নেতা
জবান বন্দীতে শুনছি নেতার
বিগত জীবনের কথা।।

আগে দিয়েছিল পুষ্প চন্দন
এখন জুতার মালা
যে বলতো স্যার মহোদয়
সেজন বলে শালা।।

ন্যায় নীতির মহান নেতা
আল্লাহর মহা দান
ন্যায় পরায়ন শাসক হলে
প্রভু দেয় সন্মান।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102