মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতাঃ সততা ! নির্মাণ কারিগর ঈশা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১২৯ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

সততা মানব জীবনের অবিনশ্বর অনাদিকালের অর্জন
তাঁকে মানুষ বলি যে অসৎ পথ করতে পারে বর্জন!
সুদ ঘুষ মিথ্যাচার অর্থবিত্তের লোভহীন যেজন
চলার পথ দীপ্তিময়, মিথ্যার অস্তিত্ব ভেঙে পবিত্র হয় তার মন!

অমৃতাংশু ঢেকে দেয় অরুণের জ্যোতি, সূর্যগ্রহণ তাকে কয়
সততা ঢাকা পড়ে মিথ্যার আড়ালে, অনৃতবাদীর হয় জয়!
সত্য সততার হচ্ছে পচত্বপ্রাপ্তি, দুর্বৃত্তিপরায়নে ভরছে দেশ
অনিয়ম উশৃংখল অসত্য পাপিষ্ঠের কালো ছায়ায় দেশকে করছে শেষ!

নির্বোধ আহাম্মক অল্পধী সব ক্ষমতার আসনে
জ্ঞানী বিজ্ঞ প্রাজ্ঞ সব নির্বাসনে, পলাতক তারা স্বল্প বসনে!
হাইব্রিড দালাল ভিনদেশী সেজেছে, দেশের কর্ণধার
মধ্য গগনতলে রবি নাই আজ, নীল দিগন্তে বিচরণ হিমালয়ী “ভালচার”!

মিথ্যার মৃত্যু হয় আঁধারে, জানতাম চিরকাল
আজ সততা দেশান্তর হয়েছে, পাতকী অংশুমালীর আলোকে আসন করেছে দখল !
হোকনা একজন রোদবৃষ্টি ঝড়ে স্বেদ ঝরানো নির্মাণ শ্রমিক
সেবি তারে, অসততায় পোলাও বিরানি নয়, মাছে ভাতে ন্যায় পথে, জীবন চলুক দৈনিক!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102