সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

মধ্যনগরে রাজনৈতিক মামলায় যুবলীগ নেতা বিপ্লব বিশ্বাস গ্রেফতার

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৪১ Time View

 

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস (৪০) কে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ ।
গ্ৰেফতার বিপ্লব বিশ্বাস মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের দক্ষিণউড়া গ্রামের বিমল বিশ্বাসের ছেলে।
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার এসআই/আসাদুল ইসলাম,এসআই/মোঃইউছুব আলী,এএসআই/মোঃআব্দুর রউফ সঙ্গীয় ফোর্স সহ মধ্যনগর থানার দক্ষিণউড়া এলাকা হইতে বিশেষ অভিযান চালিয়ে বিপ্লব বিশ্বাসকে গ্রেফতার করে।
মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের মধ্যনগর থানার মামলা নং-০৬ তাং-২৭/১১/২০২৪খ্রিঃ মধ্যনগর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীর ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস কে গ্রেপ্তার করা হয় ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সজীব রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস কে বৃহস্পতিবার বিকালে দক্ষিণউড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে । পরবর্তীতে ধৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102