মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতাঃ লোলুপ দৃষ্টি

Coder Boss
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩৭ Time View

কলমেঃ রেবেকা আক্তার

লেখার ভাষা খুঁজতে গিয়ে অশ্রু ঝড়ছে কত কাল,
ভেঙে চুরমার করে হয়েছে একি হাল।
মানুষ রুপী পরুষ তোরা হায়েনার মতো,
তোদের কাছে কেনো নারী হয় ক্ষতবিক্ষত।
তোরাই পুরুষ, তোরাই কাপুরষ।
তোরাই বাবা তোরাই ভয়ঙ্কর থাবা।
আমি নারী,নরম মসৃণ তুলোর মতো,
সরলতার সুযোগে তোরা করিস কেনো ক্ষত।
কেন রে তোরা দিস নারীকে এতো তাপ,
নারী হয়ে জন্মানো কি এতই বড় পাপ।
অশ্লীলতার শিকলে কেন নারীকে বাঁধতে চাস,
নারীকে কেন অবাধে তোরা চোখের জলে ভাসাস।
পণ্যের সাথে তুলনা করে আত্মসম্মান কমাস,
সেই শিকাড়েই নারীকে তোরা অকালে ঝড়াস।
নারীর দিকে দিস কেনো তোদের লোলুপ দৃষ্টি,
নারীই হলো মহান রবের অপরুপ সৃষ্টি।
নারীই মা, নারীই বোন এ কথা তোরা ভুলনা,
নারীর সাথে হয়না কভু ভোগ্যপণ্যের তুলনা।
নারীর দিকে দিস কেন তোরা নোংরা লোভের থাবা,
ভুলে যাস না তোরাও হবি কোনো নারীর বাবা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102