বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

Coder Boss
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৭৪ Time View

 

আমির হোসেন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুরে পেশাদার তিন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। তবে জানাযায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে
কৌশলে পালিয়ে যান এলাকায় ইয়াবা সম্রাট’নামে পরিচিত শাহজাহান।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা গ্রামে অভিযান চালায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বারহাল গ্রামের ফারুক মিয়া (৩৬),শিমুলতলা গ্রামের মো. রানা(২১) ও কামড়াবন্দ গ্রামের সারোয়ার মিয়া(১৯)।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম বলেন,তাদের বিরুদ্ধে
ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার অভিযোগ অনেক দিন ধরে রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শাহজাহানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা গেলেও শাহজাহান কৌশলে পালিয়ে যায়।’

তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক শাহজাহানকে আসামি করে তাহিরপুর থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102