বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

সিলেট নগরী থেকে এক ব্যবসায়ী নিখোজ

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

সিলেট প্রতিনিধি:

সিলেট নগরীর জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা সংসদ গলির এইচ আর গার্মেন্টস এর সত্ত্বাধিকারী মো. মজিদ (৫০) নিখোঁজ রয়েছেন।
তিনি নগরীর মিরাবাজার খাড়পাড়া, মিতালী-৭১ এর বাসিন্দা। এ বিষয়ে মো. মজিদের স্ত্রী পান্না বেগম রোববার (১৫ সেপ্টেম্বর) সিলেট কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং- ১২৩০)।
মো. মজিদের স্ত্রী পান্না বেগম জানান, ব্যবসায়ী মো. মজিদ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মিরাবাজারস্থ বাসা থেকে জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা সংসদ গলির এইচ আর গার্মেন্টস এর উদ্দেশ্যে বের হন। এসময় ক্লায়েন্টকে দেয়ার জন্য তার কাছে ৩ লক্ষ টাকা ছিল। তিনি রাতে বাসায় না ফিরলে তার মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আত্মীয় স্বজনসহ সম্ভ্যাব্য সকল জায়গায় অনেক খোঁজাখোঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
তার শারীরিক গড়ন মোটা, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট, তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। বাসা থেকে বের হওয়ার সময় তার পড়নে আকাশী শার্ট ও ছাই কালারের গ্যাবাটিন প্যান্ট পরনে ছিল।
কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭১২-৩০৩৭৩৪, ০১৬৩২-০৭১৭৭১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মো. মজিদের পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102