মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

কবিতাঃ আমি বাঙালি

Coder Boss
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫৪ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

জন্ম আমার বাংলায়
বহুজাতিক রক্ত আমার গায় !
তাইতো আমি বহুরূপী, ভন্ড, লেবাসে ধার্মিক
জুব্বা, টুপি পৈতা তিলকের আড়ালে চুরি করি দৈনিক!

আমি ধার্মিক অতিশয়, মসজিদ মন্দির মাদ্রাসার ক্যাশ চুরি করি
সত্য কে ঢাকতে, মিথ্যা কথা কই রোজ, ভুরি ভুরি!
আমি সাড়ে সাত হাজার বছর চলেছি বাঙলার আলপথে
চড়ি নাই আমি, আল্লাহ ঈশ্বর ভগবান, কারো সত্য রথে !

আমি অষ্ট্রিক দ্রাবিড় নেগ্রিটো থেকে আসা বাঙালি
ধর্মকে বর্ম করে ব্যবসা করছি, আমি অন্তঃসার শূণ্য, থাকবেনা কিছু আমাকে ভাঙালি !
শাসিত হয়েছি গুপ্ত, পাল মৌর্য মামলুক মুঘল ইংরেজ পাকিস্তান
আজ, এমুহূর্তে ‘৭১ এর স্বাধীনতা বিলুপ্ত, তৈরি হয়েছে “ফাকিস্তান!”

এদেশ আজ যারা করছেন শাসন, সবাই বিদেশি
তবু ও আমরা তাদের ক্ষমতায় বসিয়েছি, অনেক ভালোবাসি!
এইসবের আছে বিশাল ইতিহাস, জাতি হিসেবে আমরা বাঙালি নই “বাঙলা দেশি”
তাই দেশের গলায় পরাতে পারি আমরা ফাঁসির রশি !

বাইশ হাজার কিলোমিটার নদী পথের পলি পড়া এদেশ
তিতুমীর মজনু শাহ প্রীতি লতা ক্ষুদিরাম রবীন্দ্র নজরুলের দেশ হোলো শেষ!
জন্ম আমার বাঙালি রাষ্ট্র ভাষার লাল রক্ত স্রোত থেকে
তিরিশ লক্ষ বাঙালি রক্তের স্রোত সাগরে পড়েছিল এঁকেবেঁকে !

জয়বাংলা বজ্রকন্ঠ লেবাসধারীরা দিয়েছে ঢেকে
অপরিনামদর্শী নির্বোধ শাসক কালিমা দিয়ে গেছে মেখে
লজ্জায় মরি আমি কবি, কলম কামড়ে ভাবি
এমন অসতর্ক অপরিনামদর্শীর হাতে, কেমনে দিলাম বাংলার চাবি?

আগামীকাল কি হবে জানেননা যারা, নিশ্চিন্তে ঘুমান এক সেলফি তুলে
বার-বার বাংলার উন্নয়ন যায় থেমে, ঘুঘু খেয়ে যায় ধান, শুধু তাদের ভুলে !

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102