শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

মানবিক কবি মোঃ জাবেদুল ইসলাম এর তিনটি কবিতা

Coder Boss
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২১১ Time View

 

এই দেশটা আমার তোমার

এই দেশটা আমার তোমার,
এই দেশটা সবার।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান,
হৃদয় মাঝে আবার।

এই দেশেতে জন্ম মোদের,
এই দেশেই বসতি।
এই দেশেতে জন্ম নিয়ে,
জীবন ধন্য অতি।

এই দেশেরেই চন্দ্র সূর্য,
এই দেশেরেই নদি।
এই দেশেতে পাখিরা উড়ে,
পাখি হতাম ফের যদি।

এই দেশেতে রাখাল ছেলে,
বাজায় সুরের বাঁশি।
এই দেশ আমার মাতৃভূমি,
বড্ড৷ ভালো বাসি।

এই দেশেতে অলিরা উড়ে,
নানা ফুলে ফুলে।
মধু খেয়ে ওরা ঘুমিয়ে পরে
ওই ফুলে ফুলে দুলে।

এদেশের খাঁটি মানুষ আজ,
আমরা আছি যারা।
বুকের তাজা রক্তে কেনা দেশ,
আনন্দে হই আত্মহারা।

মায়ের মমতা

মায়ের কাছে আছে অনেক,
মমতা ভরা সুখ।
আমার পরান যায় জুড়ায়,
দেখলে মায়ের মুখ।

মায়ের মমতা সবার সেরা,
যায় না কেড়ে নেয়া।
মায়ের মমতায় পরশ লাগে,
ভালোবাসা যত দেয়া।

মায়ের মমতা স্বপ্ন জাগার,
সুখের ছোঁয়া আসে।
মমতা ভরা হৃদয় দিয়ে মা,
কতো যে ভালোবাসে।

মায়ের মমতা যায় না ফুরে,
যতই খুশি চায়।
মা তবুও না বলে না।
মমডার হাত বাড়ায়।

পাকা সোনালী ধান

চারি দিকে কাটছে কৃষক
পাকা সোনালী ধান।
তাই তো কৃষক হাসি খুশি,
গাইছে সুখের গান।

পাকা সোনালী ধানের সুবাস
ছড়িয়ে পড়ে ঘ্রান।
পাকা ধানের মিষ্টি গন্ধে,
ভরে যায় মন প্রাণ।

সারি বেঁধে কাস্তে হাতে কৃষক
চলে ক্ষেতে ক্ষেতে।
পাকা সোনাল ধানে সবার ঘরে
নবান্নের উৎসব উঠুক মেতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102