শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশে জনগণের প্রত্যাশা পূরণে খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন উদ্যোগ

Coder Boss
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০৪ Time View

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন উদ্যোগে
জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে গিয়ে পুলিশের প্রতি তাদের প্রত্যাশার কথা শোনার জন্য বিভিন্ন কমিউনিটির সাথে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশের আয়োজন করা হচ্ছে।

গত ২৮ মে ২০২৫ তারিখ বিকালে খুলনা সদর থানাধীন ৪নং ফুডঘাট এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ আবু তারেক সমাবেশে মতবিনিময় কালে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি জনগণের প্রত্যাশার পাশাপাশি নাগরিকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। উপস্থিত মানুষের প্রত্যাশা শ্রবণ করে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি জনগণকেও আইন প্রতি শ্রদ্ধাশীল পুলিশের আইনী কার্যক্রমে সর্বাত্মক সহায়তা কামনা করা হয়। সমাবেশে উপস্থিত কয়েকজন লোকজন তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং তারা সকলেই বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102