শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

খুলনা বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৫ উদযাপন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৭৫ Time View

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা ও অসামান্য অবদান স্মরণীয় করে রাখতে প্রতিবছর আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস (UN Peacekeepers Day) পালন করা হয়। ২০০২ সাল হতে প্রতিবছর মে মাসের ২৯ তারিখ ‍দিবসটি নানা আয়োজনে উদযাপিত হয়। আজ ২৯ মে ২০২৫ তারিখ বাংলাদেশ নৌবাহিনী খুলনা অঞ্চলের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ণ্যাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ (UN Peacekeepers Day) উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জনাব শাহীন রহমান এবং বিশেষ অতিথি হিসেবে অংশ নেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

দিবসটির তাৎপর্য সর্বস্তরের জনসাধারণের কাছে তুলে ধরতে সকাল ৭ টা ৪৫ মিনিটে এক বর্ণাঢ্য র্যা লির আয়োজন করা হয়। র্যা লিটি নগরীর শিববাড়ী মোড় হতে শুরু হয়ে নিউমার্কেট-জোড়া গেইট-এনপি চেক পোস্ট প্রদক্ষিণ করে বানৌজা তিতুমীর ঘাঁটির মেইন গেইট এসে শেষ হয়। এরপর তিতুমীর ঘাঁটির ফেয়ারওয়ে মাল্টিপারপাস হলে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে শান্তির প্রতীক পায়রা ও বেলুন অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি, খুলনা ও যশোর অঞ্চলের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীবৃন্দ এবং বিএনসিসি ও নৌ স্কাউটের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102