বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

ভারতের কলকাতায় অনুষ্ঠিত হল বঙ্গ সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩২ Time View

সংবাদদাতা: ভারত

কলকাতা: আজ বিকেলে কলকাতার নলিনী গুহ সভা ঘরে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক আমার ভারত পত্রিকা আয়োজিত বঙ্গ সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতি ছিলেন কবি অরবিন্দ সরকার এবং বিশেষ অতিথি পবিত্র সরকার। উপস্থিত ছিলেন বাঙালি বিশ্বকোষের মুখ‍্য ব‍্যবস্থাপক, সম্পাদক ও শিশু সাহিত্যিক জনাব আব্দুল করিম। অতিথি হিসাবে আরও যারা ছিলেন তারা হলেন শক্তিপদ গাঙ্গুলি ও সাকিল আহমেদ ও প্রাবন্ধিক তথা সাহিত্যিক আশিকুল আলম বিশ্বাস। অনুষ্ঠানে উন্মোচিত হয় আন্তর্জাতিক ‘আমার ভারত পত্রিকার’ বিশেষ সংখ্যা। পত্রিকার সম্পাদক আব্দুল করিম বাংলা ভাষাভাষী মানুষের শিক্ষা সংক্রান্ত দুর্দশার কথা তুলে ধরেন এবং কিভাবে সমস্যার সমাধান হতে পারে সে বিষয়েও গঠনমূলক আলোকপাত করেন। তিনি বাংলা ভাষাকে কীভাবে আরও বিস্তৃত করা যায় সে বিষয়ে আলোচনা রাখেন যা বাঙালি জাতির কাছে বেশ তাৎপর্যপূর্ণ ।
অনুষ্ঠানে গঠনমূলক বক্তৃতা ও খালি গলায় মিষ্টি সুরে গান গেয়ে শোনান বিশেষ অতিথি পবিত্র সরকার। সংবর্ধিত হন বহু সংখ্যক কবি সাহিত্যিক ও গুণীজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102