বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

চৌগাছা থানার রেকছনা হত্যা মামলার আসামী রাকিব হোসেন (সিজারকে) গ্রেফতার করলো পিবিআই, যশোর

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৯৩ Time View

 

খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান:

ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন ধানহাড়িয়া সাকিনের মোঃ ছানোয়ার মন্ডলের কন্যা রেকছনা খাতুন(৪০) এর বিগত ৪/৫ বছর পূর্বে যশোর জেলার চৌগাছা থানাধীন নারায়নপুর সাকিনের মৃত আব্দার আলীর পুত্র মোঃ রাকিব হোসেন ওরফে সিজারের সাথে বিবাহ হয়। বিবাহের পর হতেই বিভিন্ন সময়ে তাদের মধ্যে সাংসারিক নানাবিধ বিষয়াদি নিয়ে মনোমালিন্য ও ঝগড়াঝাটি হয়ে আসছিল। গত ১০/০৩/২০২৫ সকাল ০৭.৩০ ঘটিকার সময়ে রাকিবের সাথে তার স্ত্রী রেকছনা খাতুনের পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে মোঃ রাকিব হোসেন ওরফে সিজার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী রেকছনা খাতুনকে গুরুতর রক্তাক্ত জখম করলে রেকছনা খাতুন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। ঘটনার পরপরই মোঃ রাকিব হোসেন ওরফে সিজার বাড়ি থেকে পালিয়ে যায়। উক্ত হত্যাকান্ড সংক্রান্তে ভিকটিমের পিতা ছানোয়ার মন্ডল বাদী হয়ে বিবাদী রাকিব হোসেনের বিরুদ্ধে যশোর জেলার চৌগাছা থানার মামলা নং-০৭, তারিখ-১০/০৩/২০২৫ ইং, ধারা-৩০২ পেনাল কোড দায়ের করেন।
উক্ত ঘটনা সংক্রান্তে পুলিশ সুপার, পিবিআই, যশোর জেলার নির্দেশক্রমে পিবিআই যশোর জেলার ক্রাইমসিন টিমের পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ সাইদুর রহমান সঙ্গীয় এসআই(নিঃ)/ রতন মিয়া ও এসআই(নিঃ) রেজোয়ানসহ পিবিআই, যশোর জেলার চৌকস দল হত্যাকান্ড সংক্রান্তে ছায়াতদন্ত শুরু করে। ছায়াতদন্তকালে পিবিআই প্রধান জনাব মোঃ মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্বে অনুসন্ধানকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(নিঃ) রিপন কুমার সরকার সঙ্গীয় এসআই(নিঃ)/ রতন মিয়া ও এসআই(নিঃ) রেজোয়ানসহ পিবিআই, যশোর জেলার চৌকস দল কর্তৃক হত্যাকান্ডে জড়িত ০১। মোঃ রাকিব হোসেন ওরফে সিজার(৩০), পিতা-মৃত আব্দার আলী, সাং-নারায়নপুর(পূর্বপাড়া), থানা-চৌগাছা, জেলা-যশোরকে অদ্য ২৯/০৫/২০২৫ রাত অনুমান ১২ টা ৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন মেদিনী মন্ডল ইউনিয়নের দক্ষিণ মেদিনী মন্ডল সাকিনস্থ, ১নং মাওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পদ্মাসেতু উত্তর থানা পুলিশ এর সহায়তায় গ্রেফতার করা হয়। হত্যাকান্ড সংঘটনের পরপরই আসামী রাকিব হোসেন ওরফে সিজার(৩০) পলাতক ছিল। উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে পূর্বেও গাজীপুর এবং চট্টগ্রামে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ রাকিব হোসেন ওরফে সিজার উক্ত হত্যাকান্ড সংঘটিত করেছেন মর্মে স্বীকার করে। ধৃত আসামী মোঃ রাকিব হোসেন ওরফে সিজারকে অদ্যই ২৯/০৫/২০২৫ জনাব মাহবুবা শারমিন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমালী আদালত চৌগাছা, যশোর আদালতে সোপর্দ করা হলে আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102