রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ মনের আঙ্গিনা

Coder Boss
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭৪ Time View

মো. আসিফুর রহমান

আমার মনের আঙ্গিনাতে তোমার বসবাস,
তোমার প্রতি ভালোবাসা পাবে না মোর হ্রাস।
তোমার হাসির ছোঁয়া পেলে জুড়ায় আমার প্রাণ,
প্রিয়া তুমি আমার কাছে চিরকালের দান।
তোমার চোখের মায়া ভরা আলোয় জীবন ভাসে,
প্রতি মুহূর্তে ভালোবাসা হৃদয়ে রাখি আসে।
প্রিয়া তোমার জন্মদিনে কথা আমি দিলাম,
চিরজীবন তোমায় আমি আপন করে নিলাম।
ঝড় এলেও জীবন পথে হাতটি ছাড়বো না,
তোমার সাথে স্বপ্ন দেখা কখনো ফুরাবে না।
ঝগড়াঝাটি যতই লাগুক বুকে রাখবো আমি,
তুমি প্রিয়া আমার কাছে অনেক বেশি দামি।
চিরজীবন থেকে যেও আমার মনের কোণে,
স্নেহ, আদর, ভালোবাসা থাকবে প্রতি ক্ষণে।
দিন যায় আর রাত ফুরায় তোমার কথা মনে,
মনের কোণে তুমি থাকো প্রতিটি ক্ষণে-ক্ষণে।
সুখে দুঃখে পাশে থেকো ছেড়ে আমায় যেওনা ,
দু’জন মিলে গড়বো সংসার দুঃখ বিরাজ করবে না।
কখনো যদি মেঘ জমে আকাশ হোক কালো,
তোমার হাসি দিয়ে আমি করবো সবটা আলো।
হাসি খুশির খুনসুটিতে উঠবো আমরা মেতে,
মধুর থেকে মধুর হবে সংসার জীবন পেতে।
সংসার হবে স্বপ্নময় ভালোবাসার নীড়,
দুজনে মিলে গড়বো তা হবে সুখের শির।
ছোট্ট ছোট্ট সুখের কথা মুখরিত হবে ঘর,
তোমার সাথে জীবন পথে হবে না কোনো ডর।
প্রতি সকালে তোমার হাসি জাগাবে নতুন প্রাণ,
তোমার কাছে প্রিয়া আমার চিরকালের টান।
বৃষ্টি এলে দুজন মিলে ভিজবো একই ছাতায়,
ভালোবাসার গান গেয়ে থাকবো দুজন হাতায়।
একই সাথে বৃদ্ধ হবো থাকবো সারাজীবন,
ভালোবাসার প্রদীপ জ্বলবে আমাদের আমরণ।
জীবন হবে রঙিন ছবি তোমার আমার মাঝে,
প্রতি পদে ভালোবাসা থাকবে হৃদয় সাজে।
চিরদিনের এই প্রতিজ্ঞা রাখবো দুজন মিলে,
ভালোবাসার আলো জ্বেলে থাকবো সুখের নীলে।
তোমার আমার এই জীবন হবে স্বপ্নময়,
চিরকালের ভালোবাসায় থাকবো দুজন জয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102