মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে

কবিতাঃ বিজয় শ্লোগান

Coder Boss
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৮৭ Time View

 

কলমেঃ তাইরান আবাবিল

দুরন্ত উচ্ছাস
নিরব দীর্ঘশ্বাস
বিষাক্ত নীল নিঃশ্বাস…

দ্য গ্রেট রেড স্পট জোন
অকস্মাৎ সান্ধ্য কাফেলা…

যুগের অন্ধকারে বিষন্ন আকাশ…
দুর্ধর্ষ বেদুঈন
মৃত শতাব্দীর গর্ভ থেকে নেয় জন্ম
বিষাদগ্রস্ত এই মহাকালে –
বেঈমান স্বৈর সন্ত্রাস।

দখলি রেওয়াজ
সাইনবোর্ড ঝুলে থাকে আঙিনায়,
নশ্বর সুখ শ্যামা চাঁদ
প্রতিমুহূর্তেই হুঙ্কার দিয়ে ওঠে –
তাঁর একান্ত নাটকীয় ভণিতায়।

কাঁটাতারের সীমারেখায় ঝুলে থাকে
লজ্জাবতী কিশোরীর লাজ…
স্বদেশ টেনে নেয় বুকে –
প্রেম দাহ সাজ…
বারুদের ঝাঁঝ।

পরিশেষে,
অপেক্ষার হবে অবসান…
মাতৃভূমি প্রেমী সকলেই হয়তো
শুনবে একদিন –
সবুজ চত্বরে বৃক্ষের সবুজাভ গান
সাথে শুনবে –
বিজয় শ্লোগান।

(বিশেষ দ্রষ্টব্য –
লেখাটি কোনো,ব্যক্তি,প্রতিষ্ঠান
কিংবা রাজনৈতিক দলকে কেন্দ্র করে নয়…)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102