শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ দৃষ্টির আড়ালে

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২৭ Time View

কলমেঃ রওশন রোজী

তুমি ছিলে দৃষ্টির আড়ালে
তবুও এসেছিলে হৃদয়ের গহীনে,
ভাসিয়ে দিয়েছেছিলে অনন্ত ভালোবাসার শ্রাবনে
হারিয়ে গিয়েছিলাম শ্রাবনধারায়।
গল্পে গল্পে অনেক বেলা পেরিয়েছিল
ছিল হাসি আনন্দ, দিন শেষে রাত,রাত শেষে দিন
অপেক্ষায় থাকা জমানো কথামালা।
মাঝে মাঝে মান -অভিমান এসে যোগ দিত।
ক্ষত-বিক্ষত করে দিত মন
তুমি হেসে বলতে –“”তুমি আসলেই একটা পাগলি””
একটুতেই রাগ করতে নেই।
কত রঙহীন পথে হেঁটেছিলাম দু’জনে
রঙিন ফোয়ারা হাতে।
আপন রঙে সেজেছিলাম
তোমারি মায়ায় বেঁধেছিলাম
হৃদয়ে জমানো ভালোবাসা দিয়ে।

মনের আয়নায় যখন দেখতাম তোমায়
নিরব দৃষ্টিতে তাকিয়ে অবাক হয়ে যেতাম।
ভাবতাম তুমি কাছেই আছ।
ধরতে যেয়ে না পেয়ে চোখ দুটোতে
বৃষ্টি ঝরতো, পিছন ফিরে তোমাকে
খুঁজে না পেয়ে বিষাদের ছায়া এসে
মনের কুঠুরিতে আশ্রয় নিত।
উদাস নয়নে তোমার আসার
পথ পানে তাকিয়ে তাকিয়ে
দিন গুণে যেতাম।
কবে আসবে আড়াল থেকে দৃষ্টির সীমানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102