শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ মৃত্যু তুমি এসো!

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১০১ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

কোন এক নিশুতি রাতে
অথবা নিরব নিস্তব্ধ পূর্নিমার প্রভাতে,
পুবের সূর্য ওঠার আগে
মুয়াজ্জিনের আজানের সুমধুর রাগে!

এসো তুমি হে যমদূত
হোক দিনক্ষণ রমজানের সেহরির প্রভাত,
অদৃশ্য অশরীরী আত্মা তুমি
ভীত কম্পিত হৃদয়ে প্রস্তুত আমি!

কত বসন্ত কাটলো এ নশ্বর ধরায়
কখনও সুখের শীত, কখনও পুড়েছি খরায়,
ঘানি টেনেছি যাদের রক্তের বন্ধন যত
হৃদপিণ্ড আঘাতে করেছে তারা ক্ষত!

অশ্রু সিক্ত আঁখি মোর খোঁজে চারিদিক
জানি তুমি এসেই দিবে যাওয়ার তাগিদ,
মায়ার ঘোরে বেঁধেছিলাম যাদের একদিন
আবছা আঁধারে তাদের স্মরণ আসে ক্ষীণ!

অনেক স্মৃতি আজ উঁকি মারে মনে
কত সুখ দূঃখ ভাগাভাগি করেছি শত্রুমিত্র সনে,
যৌবনে করলাম যাহা যত পাপ তাপ
সব ই ফিরে এলো হয়ে অভিশাপ !

শূন্য হস্তে শ্বেত বস্ত্রে যাবো আমি একা
গাড়ী বাড়ী ফ্ল্যাট নারী সবই আজ ধোঁকা,
বিশ্রাম হীন এ জীবন, আয় ব্যয় সঞ্চয়
সবই রেখে গেলাম একা, হয়ে অসহায়!

তুমি ই বিনাশী ফেরেশতা য-ম দূত রূপে
চিরনিদ্রায় দিতে পারো বিশ্রাম, কবর নামক কূপে!
তার আগে মানব জীবন বিশ্রাম হীন কাটে
সম্পদের পাহাড় গড়তে হন্নে হ’য়ে ছুটে!
তোমার নাই কোন চাওয়া-পাওয়া স্বার্থের তাড়া
দাড়াও ক্ষণিক বারে, দেখো, মৃত্যুর সাথে সাথে
আমার সম্পদ বাঁটোয়ারা,
সম্পদের লোভে,যতোসব আপনজন চারিদিকে খাড়া!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102