শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ মা- কবি মারিয়াম রামলা মোহাম্মদ মনজুর আলম অনিক এর দুটি কবিতা জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থার ইফতার মাহফিল ও প্রবাসী সংবধর্না অনুষ্ঠিত পদুয়া যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়াশিংটন ট্রাইব্যুনাল গঠন করা হউক! নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি এখনও হাতে মেহেদি, পরনে বিয়ের শাড়ি- শুধু মিতুর দেহে নেই প্রাণ জগন্নাথপুরে আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালপুরে বিএনপি নেতার ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৪৫৯ Time View

 

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নিম্ন আয়ের ৩শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন গোপালপুর উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য তারিকুল ইসলাম খান তারেক। এ ছাড়াও যুবকদের মাঝে ২২টি ফুটবল, ৩সেট জার্সি। চরশিমলা মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে নগদ ২০হাজার টাকা, মাকু্ল্যা শ্রমিক কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠনে‌ ১৫ হাজার টাকা প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলের উদ্দেশ্যে মুঠোফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সাবেক উপমন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।
টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা ইউনিয়নে বিএনপি নেতা তারিকুল ইসলাম খান তারেকের চর শিমলা গ্রামের নিজস্ব বাসভবনে ৫ জুন (বৃহস্পতিবার) বেলা ১১টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈদ উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিলো সয়াবিন তেল ১লিটার, চিনি আধা কেজি, সেমাই ১প্যাকেট, গুঁড়ো দুধ ১প্যাকেট, স্যান্ডেলিনা সাবান ১টি।

এসময় নগদাশিমলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে পান্জেরী গাইড এর ঢাকা বিভাগের ফিল্ড ম্যানেজার মাসুদ রানার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য ও টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম খান তারেক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য আলাউদ্দিন ভিপি, উপজেলা কৃষক দলের সম্মানিত সদস্য আ. মালেক, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আবুল হোসেন, বিএনপি নেতা আ. হালিম, মো. লিটন ভেন্ডারসহ ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102