বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

কবিতা: মা তুমি আমার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

কলমে: মোঃ রবিউল হাসান

মা তুমি আমার
চোখের মধ্যমণি
সাত রাজার ধন।
মা তুমি আমার বেঁচে থাকার বুঝি একমাত্র অবলম্বন।
তোমায় একপলক দেখার তরে
ছুটি আমি দুচোখ মেলে।

তুমি ই তো স্বপ্ন দেখিয়েছো
দিয়েছো বড় হয়ে বাঁচার আত্মবিশ্বাস।
করেছ আমায় তুমি গঠন
তোমার মতো করে।
আসুক যতই বাধা বিপদ
থেকো সত্যের পথে,
দিয়েছো এমন ভালো আছে যত উপদেশ।

মা তুমি আমার
পরাণের পরাণ
তোমার একপলক না দেখলে
আমি হয়ে যাই বুঝি হয়রান।

খেয়ে না খেয়ে করেছ লালন
দেখিয়েছো মা তুমি এ ধরার মুখ।
মা তুমি আমার জীবন মরণ
মা তুমি আমার বেঁচে থাকার বুঝি একমাত্র অবলম্বন।

মা তোমার তরে আমি দিতে পারি
সাত সাগর পাড়ি
মা তোমার তরে আমার এ জীবন ধরতে পারি বাজি।
ফুল হয়ে মা থেকো আমার
দিও ভুলগুলি ধরিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102