বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

বাগেরহাটে ভ্যাট অফিসে অসামাজিক কার্যকলাপ: নারী পুরুষ সহ আটক- ৩

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১০৭ Time View

মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ

বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী পুরুষ সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে স্থানীয় বাসিন্দাদের খবর পেয়ে বাগেরহাট স্টেডিয়ামসংলগ্ন ভ্যাট অফিস থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নারীসহ ফখরুল ইসলাম বাবু ও মো: সুমন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ফখরুল ইসলাম বাবু ওই নারীকে টাকার বিনিময়ে ভ্যাট অফিসে নিয়ে আসেন। তারা (সুমন ও বাবু) ওই নারীর সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন। পরে তার সাথে টাকা নিয়ে ওই নারীর সাথে অভিযুক্ত দুই যুবকের কথা কাটাকাটি ও বাক-বিতন্ডা হলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টেরপান। পরে তারা পুলিশে খবর দেন। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বাগেরহাট স্টেডিয়াম সড়কের বাসিন্দা শেখ মো.শহীদ বলেন, আমি ফজরের নামাজ পড়ে যাবার পথে ভ্যাট অফিসের সামনে পুলিশ দেখতে পেয়ে বিষয়টি জানার চেষ্ঠা করি। এ সময় পুলিশ ওই নারীকে উদ্ধার করে নিয়ে যায়। ওই নারী তখন বলতে থাকেন, তাকে ধর্ষণ করা হয়েছে। ভ্যাট অফিসের ভিতর মাদক সেবনের বিভিন্ন আলামত দেখতে পাই।’ এদিকে, এ ঘটনা জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। তারা ভ্যাট অফিসের মতো সরকারি স্থানে এমন কর্মকারে তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচার কঠিন শাস্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102