শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পরিবহনের ধাক্কায় নিহত-১ আহত ৮

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৮৪ Time View

 

মোঃ ইদ্রিস শেখ, ক্রাইম রিপোর্টার খুলনা বিভাগ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ইমাদ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত এক যাত্রী (৩৫) নিহত হয়েছেন। এসময় চালকসহ ০৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।

সোমবার (৯ জুন) দিবাগত রাত তিনটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাছের সঙ্গে ধাক্কা লেগে পরিবহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জমান (চানু) এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায় , সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমাদ পরিবহন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এসে পৌছালে চালক পরিবহনের নিয়ন্ত্রণ হারালে পরিবহনটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক যাত্রী নিহত হন। এসময় চালকসহ ৮জন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদের মধ্যে ৬জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসা ঘাট হাইওয়ে থানার (ওসি) শেখ নুরুজ্জমান চানু বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি তবে অতি দ্রুত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হবে । তবে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবহনটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তি পরিচয় পাওয়া গেলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হইবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102