রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ কষ্ট আমারও হয়

Coder Boss
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৭৩ Time View

 

লেখকঃ নাসরিন ইসলাম

কষ্ট আমারও হয় ——–
তুমি হীনা! পার্থিব জগৎ-সংসার
নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বিন্দুমাত্র নয়!
কেবল-ই বিষাদপূর্ণ ময়—–
শত সাধনায় প্রাপ্তি জনম যেনো
পথভ্রষ্ট’র বাঁকে বাঁকে উপনীত হয়!

জেনে নেও, “ওহে বোহেমিয়ান ”
কষ্ট আমারও হয়——
ক্লেশের গোগ্রাসী বাণের তোড়ে
চলছি ভেসে সহস্রাব্দ কাল ধরে ।

আঁকড়ে আছো বুক-পাঁজর জুড়ে
আহা! নিস্প্রভ নিস্পৃহতায় —
নিচ্ছিদ্র যাই নিঃশব্দে অঝোরে ঝরে
তবুও যাই না তো
তার হতে বিন্দুমাত্র দূরে সরে!

কষ্ট আমারও হয়;
কষ্টে কষ্টে ঝাপটে ধরি
নিঁকশ আঁধার,
কতশত প্রশ্ন’র ভীড়,
ছুঁড়লো যেনো ছুঁচালো ধনুক তীর
যন্ত্রণায় কুপোকাত ক্ষূধা-আহার
দানা বেঁধে গড়ে চলে বিষন্ন’র পাহাড়!

কষ্ট? কষ্ট আমারও হয় —–
তবুও কেনো?
আজও রই যে পড়ে,
বেঁচে তো আছি
ঐ বলয় লেপটে রয়েছি —-
কোন এক মুগ্ধতার ঘোরে
শতাব্দীর পর শতাব্দী ধরে!

কষ্ট আমারও হয়—-
যপতে যপতে তার নাম
দর্শন মিললো গোঁধূলী রংয়ের বাহার—–
সদুত্তর বহুৎ পরের তান,
সুমিষ্ট কন্ঠে ধরেনি সে মুগ্ধতায় গান!

ছিঁটেফোঁটা কথনে ছিলো কার্পণ্য যার
প্রাণবন্ত হাসি কি করে চাই আরবার?
মলিনতায় ভরপুর তার জনম পাথার
বোঝার আকাশ মেঘলা ধূসর।

তবুও মমত্ব’র নগরী তে
আজও আছি তো পরে,
প্রতিক্ষারত—–
কোন এক অরোরা ভোর’র দোরে
নতুবা বিধ্বস্ত বিলীনের তরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102