রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কবিতাঃ অক্ষয় এক যুবতী!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১১১ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

পথে দেখলে নারী কোন জন
নগর নটী ভেবে পুরুষ মন করে কূজন,
কল্পনায় ভেবে নগর পতিতা, যৌবন তাড়নায় মত্ত
নবীন গৌর কান্তি দেখে উষ্ণ হয় তার চিত্ত !

যেতে চায় তার, নাহি সয় তর, জানানার স্বয়ম্বর কুঞ্জে
মস্তিষ্ক বিগড়ে মন করে ভারি তার, লাবন্য পুঞ্জে!
দেখে শুধু তার বাহ্যিক রূপ সার, মুগ্ধ নয়ন ভরি
নারী হৃদয় কৃত সদয়, সন্মান অনুভব করে কি তাকে স্মরি!

শুধু ভোগ্য ভেবে যোগ্য নাহি হেরে, দেখ একবার নয়ন সাগরে ডুবে
যে সৌন্দর্য থামিয়ে দেয় শশীর জোছনা, দেখ একবার নেমে সে কূপে!
কি আকর্ষন লাল ওষ্ঠে, কাজল খোঁপায়, কি ধার আছে নারীর চোপায়
বুঝবে সেদিন পড়বে যেদিন, নারীর হৃদয় নিজেই ঝাপায় !

সন্মান শ্রদ্ধা ভালো বাসায় দেখো, পাবে মায়াবতী এক নারী
তার চাহনি ভীরু লাজুকলতা, মেপো না দেখে, দেখো শুধু পরা বারো হাত শাড়ি !
পাহাড়-পর্বত বৃক্ষরাজি থেকে, পুরুষ কে নারী দেয় বেশি ছায়া
বিবস যদি হয় দেখবে কবি তার, সারাজীবনের পান্ডুলিপির কায়া !

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102