রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

কবিতাঃ আমি মমিসিং এর ছেরি

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৪৯ Time View

কলমেঃ  লাবিবা

 

আমি মমিসিং এর ছেরি, গৌরব লইয়া বাঁচি,

নদী-মাঠে, ডাঙা-খেত্তে, মাটির গন্ধে আছি।

 

ভোররাতে উঠি মায়, বউঝিরে দেই ডাক,

গামছা বাইন্ধা কাঁধে লই, উঠান হুরার চাক।

 

খোঁপা ভরা শিউলি ফুল, গালে লাজে টিপ,

পাঁইজোড়ে বাজে ঝিনুক সুর, বাজে হৃদয় দীপ।

 

মাঠে চলি দাপট লইয়া, ছায়া লই গগনে,

সোনালি ধানের হাসিতে, মনটা যায় ভাসে গনে।

 

বাউল, জারি, পালা লইয়া গাই গাঁয়ের গান,

আমার গলার সুর শুনে থমকে যায় জান।

 

চুলে তেল, হাতে চুড়ি, পায়ে নূপুর বাজে,

মমিসিং এর ছেরি আমি, চলি সবার আগে।

 

যেই জানে আমার চাহনি, সেই কইছে সোজা,

এই ছেরিরে পাইলে ভাই, জীবন যাইবো মজা!

 

আমি মাটির কন্যা, সোনার মতো খাঁটি,

মমিসিং এর ছেরি আমি, গর্ব লইয়া জাতি।

 

 (ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় লেখা)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102