রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

কবিতাঃ  “মা”

Coder Boss
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১০২ Time View

কলমেঃ  মোঃ সাব্বির হোসেন টুটুল

 

মা এক নিশ্বাঃসের উচ্চারিত একটি শব্দ!

অথচ এই শব্দের গুরুগাম্ভীর্য এতটা প্রবল

যার রেশ অনন্তকাল চিরন্তন তরতাজা অম্লান।

 

অঢেল বিপদে ঘোর তীমিরে এই শব্দটি 

যেন এক অদৃশ্য শক্তির মনবল

বিপন্ন নিরন্ন ব্যথিত ব্যকুলতায় মা এই শব্দটি যেন

এক কায়া স্বরূপ শান্তি প্রাপ্তির প্রয়াস,

যে প্রাপ্তি যেন সকল সুখ শান্তি ভালো লাগার মুল নির্যাস।

 

মা এ যেন এক অদ্ভুদ অনিবার্য প্রতিক্রিয়া

যার স্বকীয়তা এতটায় প্রবল,

নিজে তিলে তিলে নিঃশ্বেষ হয়ে যাবে

অথচ আমাকে রাখবে সবল।

 

ঠুনকো হোঁচট খেলেও যেন 

মা শব্দটি আপনা-আপনি 

মুখে নির্দ্বিধায় উচ্চারিত হয় এই যেমন ইশশ মা।

 

প্রতিটি মুহূর্তে প্রতিটি প্রয়োজনে

 মা তুমিই একমাত্র নির্ভরশীল সমাধান

আলহামদুলিল্লাহ আল্লাহর এটিই বুঝি শ্রেষ্ঠ দান

প্রতিটি মায়ের নিকট নিরাপদ প্রতিটি সন্তান।

 

মা শব্দটি অত্যন্ত কৌশলী

অথচ তা মুলত বৈপরীত্যের সমর্থনে সক্রিয়, 

কেননা আমায় ভালো রাখতে

মা তুমি বোকা সেজেও চতুর।

 

মা এই একটি শব্দ চিরকাল বেঁচে রবে

আমার মত প্রতিটি মা হারা সন্তানের অন্তরে

কেননা মা তুমি শুধুই মা যার তুলনা নাই।

 

স্রষ্টার প্রতিরূপ যেন তোমার কার্যক্রম 

হায় তব আমি হতভাগা

আজ তুমি অতি কাছে থেকেও অনেক দূরে।

ভালোবাসি মা 

ভালোবাসি মা

ভালোবাসি মা

শুনেছি তিনবার একটি কথা বললে তা বিশ্বাসযোগ্য হয়

মা তুমি বললে আমি তিন বার নয় 

তিন সহস্রাধিক একাধারে এক নিশ্বাঃসে 

উচ্চ চিৎকারে উচ্চ স্বরে বলতে পারি,

ভালোবাসি মা, অনেক ভালোবাসি তোমায়।

 

ওপারে ভালো থেকো মা

আল্লাহ তোমায় অনেক ভালো রাখুক

আমার এইটুকুই মহান সত্তার নিকট

চাওয়া প্রত্যাশা ভালো থাকুক মা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102