রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

কবিতাঃ তুমি আসবে জানি!

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৫৮ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

তুমি আসবে জানি, এত ত্বরান্বিত আগমন কেম্নে মানি
তুমি চিরন্তন, শাশ্বত, সনাতন, হে যমদূত তুলে নিবে মোরে মৃত্যু বাণ হানি!
এতোকিছু জানি, বিলিয়ন নক্ষত্র মিলে গ্যালাক্সি, ভূমন্ডলে সাহারা মরুভূমি
সাহারা আতাকামা গোবি সবই ছিলো জলরাশি উর্বরা ফসলি জমি !

টেকটোনিক প্লেটের গতিশীলতায় হয়েছে সর্বোচ্চ পর্ব্বতমালা, ঐ হিমালয় —
এত জেনে, তোমার আগমন জানবোনা তা কি হয়, আছি অপেক্ষায়!
নিথর নিস্তব্ধ দেহ, ছাড়তে পারে না কোন মতে, এ অখিলের মোহ
প্রকৃতির নিয়মে সৃষ্টি কর্তার ডাক, ফিরাতে পারেনা কেহ!

কেটেছে জীবনের কত রাত নির্ঘুম প্রকট অন্ধকার, অবসাদ অস্বস্তিকর
মূহুর্তগুলো ঘড়ির কাটার সাথে হয়েছে গত, করে আমার আমার!
এ ক্ষিতিতে যা চেয়েছিলাম, পেয়েছি তার থেকে বেশী
কেউ কোনদিন জীবন চলার পথে, পায়ে বাঁধেনি বেড়ি কষি !

দীনতা হীনতা স্বাধীনতা হীন কে বাঁচিতে চায়, সে বাঁচার ছিলোনা অভিপ্রায়
গোলাপ রজনীগন্ধা হয়ে সুবাস ছড়াতে পারিনি হয়তো,
বিধাতার নির্দেশমতো কেটেছে অধিকাংশ সময়!
খুন রাহাজানি হত্যা, পর অর্থ লুটিনি, জীবন আয়নার সচ্ছতা যতটুকু জানি
তবু ও ভয়, পাপ পূর্ণ হিসাব খাতায়, সেই বিধাতায়, সব নিতে হবে মানি!

সব থাকবে চলয়মান, চন্দ্র-সূর্য গ্রহ-নক্ষত্র গ্যালাক্সি, থামবে না ঘূর্ণন
শুধু থাকবোনা আমি! আমার স্মৃতি, কোন ইতিহাস, কর্ম ক্ষণ!
শ্যাওলা পড়বে সান বাধা পুকুর ঘাট, ছাদ বাগানে কাকগুলো কাকা করে জানান দেবে না আমার আগমন!
হে মৃত্যু, যদি আসতে কোন নিশিত ভোরে, মুয়াজ্জিনের আযান কালে
দিবাকর ছড়ায় যখন তার রক্তিম আভা সব ধর্ম জন ভোরের প্রার্থনায় হাত তোলে !

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102