রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

কবিতাঃ কদম ফুল!

Coder Boss
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১০২ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

ওগো কদমফুল, ফুটলে তুমি যবে
অঝোর ধারায় আকাশ ফেটে বৃষ্টি ঝরলো তবে!
বর্ষা এলে ফোটো তুমি সারা গাছের ডালে
কোথায় থাকো শীত-বসন্ত অন্য ঋতুর কালে ?

কদম তুমি ফুটলে তখন, ময়ূর পেখম মেলে
একগুচ্ছ কদমফুল চায়, সব প্রেমিকের দিলে!
বর্ষা কালের রাণী তুমি সিক্ত রাতের ঘ্রাণ
জানালা খুলে দাড়ায় দম্পতি ফিরে পায় প্রাণ!

ঈগল জুটি কড়াই গাছে, শীৎকার ভিজে জলে
আমারও জেগে আছি, নিকট প্রতিবেশী, গাছের পাতার তলে!
হুতোমপেঁচা ডানা ঝাপটায় বর্ষায় ভিজে আর্দ্র
হয়তো তার প্রার্থনা, আষাঢ় শ্রাবণ যেয়ে, কবে আসবে ভাদ্র?

রবীন্দ্রসংগীত, কদম ফুল আর বর্ষার অঝোর রাতে
কদম ফুলের গুচ্ছ দিলাম, এনে বধূর হাতে!
শিহরিত সেই লজ্জায় লাল মুখ খান, আমায় কাছে টানে
কদম ফুলের সুবাস নাকে, মনোযোগে মোর গানে!

চোখ ইশারা বধূ পানে যখন, বাইরে রিমিঝিম বৃষ্টি
কি’বা কদম গন্ধে, কি’বা গানের ছন্দে, মনে দ্বন্দ্বের সৃষ্টি!
টানে আমায় এমন রাতে, আষাঢ়ের বৃষ্টি, লাগে মিষ্টি
কদমফুল শুধুই কি বর্ষাকালে, প্রেমিকের জন্য সৃষ্টি ?

উথাল-পাথাল জীবন তটিণী-র ঢেউ
এসো এসো বধূয়া মোর, ফুল নেবে কি কেউ?
সবুজ পাতা, হলুদ কদম ফুলে বৃষ্টির ফোটা
সে যে কি দৃশ্য জানেনা সে, যার জন্য একগুচ্ছ ফুল নিয়ে ছোটা !

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102