শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের মাসিক কল্যাণ ট্রাফিক ও অপরাধ নিয়ন্ত্রণ সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১০৩ Time View

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়ন খুলনার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার সুযোগ্য পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের সভাপতিত্বে জুন/২০২৫ মাসের মাসিক কল্যাণ ট্রাফিক ও অপরাধ নিয়ন্ত্রণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার জনাব মোঃ নাসিম খান, পিপিএম, যশোর হাইওয়ে সার্কেল এবং অত্র ইউনিটের আওতাধীন থানা/ফাঁড়ি/ক্যাম্পের অফিসার ইনচার্জগণ।
সভার প্রথমাংশে অফিসার ও ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সেবা, অবকাঠামো উন্নয়ন, যানবাহনের মানোন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা সহ পুলিশ সদস্যদের সমস্যা উপস্থাপন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দিক নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
এছাড়াও সড়ক দুর্ঘটনা হ্রাস মাদক উদ্ধার,মহাসড়কের শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, দ্রুত মামলা ও আটক যানবাহন নিষ্পত্তি সহ জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয় এছাড়াও সঠিকভাবে আইন প্রয়োগের মাধ্যমে জনগণের পাশে থাকার নির্দেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102