বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

তাহিরপুর সীমান্তে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পণ্য জব্দ

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৭৫ Time View

 

স্টাফ রিপোর্টার:

সীমান্তে টাস্কফোর্সের কঠোর অভিযানে ভারতীয় পণ্য বাজেয়াপ্ত
সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে বিজিবির টাস্কফোর্সের বিশেষ অভিযানে ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এই অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা উদ্ধার করা হয়। শনিবার, ২১ জুন বিকেলে, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড়ের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে ৯ হাজার ৭০০ পিস ভারতীয় সিরামিক কাপ এবং ৭০০ কেজি ভারতীয় ফুসকা উদ্ধার করে। জব্দকৃত পণ্যের মূল্য ২৬ লাখ টাকা। অভিযানের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তবে, অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102