বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

মানবিক কবি মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা

Coder Boss
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৫৯ Time View

 

যুদ্ধ কবে বন্ধ হবে

যুদ্ধ বন্ধ হবে কবে,
শুধাই বিশ্ববাসী?
বন্ধ কবে হবে হাহাকার,
যুদ্ধে হামলাকারীর?

ধ্বংসলীলা বন্ধ হবে কবে
যুদ্ধ হবে কবে শেষ?
বাঁচবে মানুষ বাঁচবে দেশ,
ফুটবে হাঁসি মনে বেশ।

মরছে নারী মরছে পুরুষ,
মরছে কোলের শিশু।
মরছে সব আশরাফুল মাকলুকাত,
দেখছো কি আজ তুমি যীশু?

বন্ধ হবে কবে তোমার
মানুষ মারার কল?
যুদ্ধ কবে বন্ধ হবে,
সত্যি এবার তুই বল?

যুদ্ধ চাই না শান্তি চাই

যুদ্ধ চাই না শান্তি চাই,
বাঁচার জন্য স্বস্তি চাই।
মিলেমিশে বাঁচতে চাই
শান্তি চাই শান্তি চাই।

যুদ্ধ চাই না শান্তি চাই,
সুখে দুখে বাঁচতে চাই।
ন্যায়ের পথে চলতে চাই ,
সত্য কথা বলতে চাই।

যুদ্ধ চাই না শান্তি চাই,
বাঁচার মতো বাঁচতে চাই।
ষড়যন্ত্র সব রুখতে চাই,
সবাই মিলে লড়তে চাই।

যুদ্ধ চাই না শান্তি চাই,
যুদ্ধ হতে মুক্তি চাই।
জীবনের জন্য বাঁচতে চাই
বাঁচার জন্য হাসতে চাই।

বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে

বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে,
সারাদিন মান ধরে।
চালের উপর বৃষ্টি পড়ে,
রিমঝিম ঝিম করে।

বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে,
মাঠ ঘাট যায় ডুবে।
ক্ষেত খামারের ফসলগুলো
শুধু জলে টুবে টুবে ।

বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে,
রিমঝিম ঝিম করে।
বৃষ্টির দিনে খোকা খুকু,
আনন্দ উল্লাস করে।

বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে,
আকাশ মেঘে ঢাকা,
বৃষ্টির দিনে যায়না তবু
ঘরের বাইরে থাকা।

চিকন ভূত

বাড়ির পাশে আম গাছে,
একটা চিকন ভূত।
গভির রাতে ভূত টা বসে,
করে শুধু ঘুত ঘূত।

চিকন ভূতের ঘুত ঘুতে,
খোকা ভয়ে জড়সর।
গর্জে ওঠে মা বলে এবার,
চিকন ভূত ধরো ধরো।

মায়ের কথা শুনে সবাই,
এলো হাতে লাঠি নিয়ে।
চিকন ভূতকে তাড়াতে হবে
তবে গণ পিটানি দিয়ে।

গণ পিটানির কথা শুনে,
চিকন ভূত গেলো উড়ি,
খোকা বাবু ঘুমোয় এখন,
ভয় গেলো তাঁর ফুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102