বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

তাহিরপুরে গাঁজাসহ এক ব্যবসায়ী আটক

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৯১ Time View

‎স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ 

‎সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তে ২ কেজি আটশো গ্রাম ভারতীয় গাঁজাসহ হেলাল মিয়া (২৮) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে লাউড়েরগড় বিজিবি সদস্যরা। বিজিবির হাতে আটক হেলাল মিয়া উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের লাহুর মিয়ার ছেলে।

‎গতকাল ২৪ জুন মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ভারত থেকে গাঁজা নিয়ে বাদাঘাটে যাওয়ার পথে উত্তর বড়দল ইউনিয়নের জনপ্রিয় পর্যটন স্পষ্ট শিমুল বাগান এলাকা থেকে তাকে আটক করে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির নিয়মিত টহল দল।

‎বিজিবি সূত্রে জানাযায়, গাঁজা ব্যবসায়ী হেলাল মিয়া চাঁদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ভারতীয় গাঁজা নিয়ে বাংলাদেশে ফেরত আসে। পরে লাউড়েরগড় বিজিবি টহল দল অভিযান চালিয়ে শিমুল বাগান এলাকা থেকে আটক করে। এসময় তার সাথে থাকা দুইটা প্লাস্টিকের পলিথিন ব্যাগ থেকে দুই কেজি আটশো গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করে।

‎এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আটককৃত আসামীকে গাঁজাসহ তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102