সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৮৪ Time View

 

ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধিঃ

“প্লাস্টিক দূষণ আর নয় , বন্ধ করার এখনই সময় “এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত হয়েছে।
বুধবার ২৫ জুন উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে দশটায় প্রশাসন ভবনের সামন থেকে র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,উপজেলা জামাতের আমির মাস্টার আবুল হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফয়জুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102