বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

তাহিরপুরের শান্তিপুর নদী থেকে বালু লুট, আটক ৮

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২১১ Time View

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রশাসনের কয়েক দফা অভিযানের পরও সুনামগঞ্জের তাহিরপুরের ইজারা বহির্ভূত শান্তিপুর নদী (মাহারাম নদীর মুখ) থেকে বালু লুট যেন থামছে না।

দিনেদুপুরে নদী এলাকার ফসলি জমি থেকে বালু লুট হওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা।

এদিকে বুধবার দুপুর ১২টার দিকে শান্তিপুর নদীতে অভিযান দেয় পুলিশ। এসময় দুটি বালুবোঝাই নৌকাসহ ৮ শ্রমিককে আটক করা হয়। বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, মতিবুর (২৬), আকরাম(২৫), জসিম মিয়া(২০), দেলোয়ার হোসেন (২৪), রুবেল মিয়া (২০), পাবেল (১৯), সাইদুল্লাহ(২০) ও শাহানুর(২৩)। জানা গেছে, আটক হওয়া ব্যক্তিদের সবাই স্থানীয় বাসিন্দা ও শ্রমিক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102