রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

কবিতাঃ রথযাত্রা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৪৮ Time View

ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল

আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে বারিবর্ষণ পরে
কৃষ্ণ,বলরাম,সুভদ্রা যাচ্ছে রথে চড়ে।
মাসির বাড়ি বেড়াতে যাচ্ছে আনন্দিত মনেতে
সারি সারি ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে পথে।
মনের আকুতি করিতে প্রকাশ প্রভু দরশনে
রথের রশ্মি ধরে টানে আনন্দিত মনে।
কারো হস্তে কদমা-বাতাসা,কারো হস্তে বরণ ডালা
মনের আনন্দে প্রভূর মাথায় দিচ্ছে কতো মালা।
কেউবা ধরে রথের রশ্মি, কেউবা ধরে চাকা
প্রভু দরশনে কেউ হয়ে যায় বাঁকা।
রাস্তায় রাস্তায় জ্যাম হয়ে যায় ঘুরে নাকো চাকা
মনের মাধুরী দিয়ে নানা আল্পনা আঁকা।
কেউ বা বলে একটু রাখো,কেউবা বলে সরো
প্রভু দরশনে হয়ে যায় হলোস্থুলো শুরু।
ভক্তেরা রশ্মি টানে যাচ্ছে রথ মাসীর বাড়ির পানে
সপ্তাহের যাত্রাকালে থাকবে মনের টানে।
সকাল বিকাল সন্ধ্যাকালে ধুপ জ্বালানো হবে
মনের মাধুরি মিশিয়ে নিবেদন করবে ভক্তবৃন্ধ সবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102