বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

মধ্যনগরে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও কোনাজাল জব্দ

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৮৪ Time View

 

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি

সুনামগঞ্জ মধ্যনগর উপজেলার হাওর অঞ্চলে দেশীয় মাছ রক্ষায় রামসার এলাকাভুক্ত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা,সংরক্ষিত জলাভূমি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলাধীন টাঙ্গুয়ার হাওর ও বাইনচাপড়া বিলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৫জেলেকে অর্থদণ্ডসহ আনুমানিক ৪লক্ষাধিক টাকা মূল্যের ৫ হাজার ফুট নিষিদ্ধ কোনাজাল জব্দ করেছে মধ্যনগর উপজেলা প্রশাসন। শুক্রবার (২৭জুন)বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া’র নির্দেশে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় এ অভিযান পরিচালনা করেন। জানাযায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের তদারকিতে থাকা সংরক্ষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওরের মাছের অভয়াশ্রমসহ  একাধিক জলমহালে দলবদ্ধ ভাবে বেশ কয়েকটি জেলেরূপি দুর্বৃত্তের দল গেল কয়েকদিন ধরে বিকাল থেকে ভোররাত পর্যন্ত কোনাজাল দিয়ে মাছ লুট করতে নামে,এমন সংবাদ দৈনিক আলোকিত সকাল সহ বিভিন্ন প্রিন্ট অনলাইন মিডিয়ায় প্রকাশিত হলে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়ার নির্দেশে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় মধ্যনগর উপজেলাধীন টাঙ্গুয়ার হাওরের তেকুইন্যা, সোনাডুবি,বেরবেরিয়া,লামারবিল,বালুয়ারডুবা ও বাইনচাপড়া বিলে অভিযান চালিয়ে ৪ লক্ষাধিক টাকা মূল্যের আনুমানিক ৫হাজার ফুট নিষিদ্ধ কোনাজাল জব্দ করে। এসময় নিষিদ্ধ কোনাজাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৫জন জেলেকে দুটি মামলায় মৎস্য সংরক্ষণ আইনে ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ও মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি বাজারে জনসম্মুখে আগুনে পুড়ে ভস্মীভূত করা হয়। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)মনিবুর রহমান,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহমুদুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102